খেলা-ধুলা
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ৪:১০ পিএম |  Count : 388

২৪ বয়সী জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের গোলে ব্রেন্টফোর্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আর্সেনাল। রবিবার রাতে লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচে কেউ না জিতলে এক নম্বরেই থাকবে মিকেল আরতেতার দল।
পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা আর্সেনালের ২৮ ম্যাচে পয়েন্ট ৬৪। এক ম্যাচ কম খেলে লিভারপুলের ৬৩, ম্যানচেস্টার সিটির ৬।
লিগে সর্বশেষ চার ম্যাচে ২১ গোল করা আর্সেনাল আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষেও গোল পেয়ে যায় দ্রুত। ১৯তম মিনিটে বেন হোয়াইটের বক্সের ভেতরে বাড়ানো বল হেডে জালে পাঠান ডেকলান রাইস। গোলের পর ম্যাচে আর্সেনালের নিয়ন্ত্রণ আরও পোক্ত হয়। তবে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ডদের আক্রমণ শেষ পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছিল। প্রথমার্ধের শেষ দিকে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে আর্সেনাল।
ডিফেন্ডাররা গোলকিপারের দিকে বল বাড়ালে প্রতিপক্ষের ফরোয়ার্ড চাপ তৈরির জন্য বলের আশপাশে লেগে থাকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তেমনই চাপ তৈরি করার জন্য রামসডেলের দিকে এগিয়ে গিয়েছিলেন ব্রেন্টফোর্ডের ইয়োয়ান উইসা। রামসডেল ধীরে-সুস্থে বল পায়ে নিলে লম্বা পাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এক পাশ থেকে উইসার ছুটে আসার দিকে নজরই যায়নি তার। যখন পাস নিলেন, ততক্ষণে উইসা বলের কাছে। ডিআর কঙ্গো ফরোয়ার্ডের গায়ে লেগে বলের জায়গা হয় জালে।
খেলার ধারার বিপরীতে গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ উজ্জীবিতই ছিল ব্রেন্টফোর্ড। ৫৫ মিনিটে রামসডেল দারুণ এক সেভ না করলে গোল প্রায় করেই ফেলেছিলেন ইভান টনি। রামসডেল ব্রেন্টফোর্ডকে গোলবঞ্চিত করেন ৭১ মিনিটে কলিন্সের হেড প্রতিহত করেও। 
তবে আর্সেনাল দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না বলে ঠিক ‘প্রায়শ্চিত্ত’ হচ্ছিল না রামসডেলের। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে তাকে ভারমুক্ত করেন হাভার্টজ। হোয়াইটের মাধ্যমে পাওয়া বলে হেডে জালে পাঠান ২৪ বছর জার্মান ফরোয়ার্ড। চলতি মৌসুমে আর্সেনালে যোগ দেওয়া হাভার্টজের এটি লিগে অষ্টম গোল।





সর্বশেষ ভিডিও
  • সংসদে হুইলচেয়ারে এলেন মির্জা আব্বাস
  • সংসদে হুইলচেয়ারে এলেন মির্জা আব্বাস
  • দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
  • জনপ্রিয় ভিডিও
  • জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
  • রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর । Deshbandhu TV
  • জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন
  • আরও দেখুন...


    © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দেশবন্ধু টেলিভিশন
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]
    Website: https://www.deshbandhu.tv, Developed by i2soft
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]