তথ্য-প্রযুক্তি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ২:০২ পিএম |  Count : 1131

অবশেষে বাজারে আসছে শাওমির প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি)। চলতি মাস থেকে স্থানীয় বাজারে পাওয়া যাবে চীনের প্রযুক্তি জায়ান্টটির নতুন এ উদ্ভাবন। তবে এখনো আন্তর্জাতিক অভিষেকের তথ্য জানা যায়নি, দামও রাখা হয়েছে আড়ালে। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা শাওমি।
চীনের গাড়ির বাজারে ইভির বিক্রিতে শীর্ষস্থান নিতে লড়ে আসছে বিওয়াইডি ও টেসলার মতো কোম্পনি। তীব্র মূল্যহ্রাসের লড়াইয়েও নেমেছে তারা। এরই মাঝে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির শাওমি। ইভির ক্রয়াদেশ নিতে এরই মধ্যে চীনের ২৯টি শহরে ৫৯টি স্টোর খুলেছে প্রযুক্তি জায়ান্টটি।
গত বছর স্পিড আলট্রা সেভেন (এসইউ সেভেন) মডেলের উন্মোচনের সময় শাওমির সিইও লেই জুন জানিয়েছিলেন, বিশ্বের শীর্ষ পাঁচটি গাড়ি নির্মাতার একটি হতে চায় শাওমি। আগামী ১০ বছরে এ খাতে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে।
লেই জুন আরো জানিয়েছিলেন, স্পিড আলট্রা সেভেনে রয়েছে সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি। ফলে নতুন গাড়িগুলো টেসলা ও পোরশের ইভির চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম। শাওমি আশা করছে, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের সঙ্গে গাড়িটির শেয়ার্ড অপারেটিং সিস্টেম প্রযুক্তি ক্রেতাদের আকৃষ্ট করে অবদান রাখবে।
শাওমি জানায়, এসইউ সেভেন মডেল একক বা দ্বৈত মোটর কনফিগারেশনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে শীর্ষ চীনা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড ও বিওয়াইডি করপোরেশনের ব্যাটারি ব্যবহার হচ্ছে। এদিকে ইভি বাজারে আসার ঘোষণার পর হংকংয়ে শাওমির শেয়ারমূল্য বেড়েছে ১০ শতাংশের বেশি।





সর্বশেষ ভিডিও
  • জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়! টাইগারদের প্রধানমন্ত্রীর ভিডিও কল ও অভিনন্দন
  • অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত
  • জনপ্রিয় ভিডিও
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরও দেখুন...


    © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দেশবন্ধু টেলিভিশন
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]
    Website: https://www.deshbandhu.tv, Developed by i2soft
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]