খেলা-ধুলা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৩:১০ পিএম |  Count : 388

বিপর্যয়ের ক্ষণে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়লেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদের পর তাকে যোগ্য ও দৃঢ় সঙ্গ দিলেন মুশফিকুর রহিম।
তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া জুটিতেই ঘনালো শ্রীলঙ্কার পতন। ঠান্ডা মাথায় খেলে শান্ত বাহিনী শ্রীলঙ্কাকে হারালো ৬ উইকেটে। এই ম্যাচেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। আর ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। ১২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ সেরা শান্ত বলেন, 'আমরা জানি যে নতুন বলে খেলাটা বেশ কঠিন। তাই আমি আমার খেলার জন্য সময় নিতে থাকি। পরে মাঠে শিশিরের কারণে বল ভালো আসছিল।'
দলের পেসারদের ওপর ভরসার কথা জানিয়ে শান্ত বলেন, 'আমি দলের সব বোলারের ওপর বিশ্বাস রাখি। বিশেষ করে আজ (বুধবার) তাসকিন এবং শরিফুল যেভাবে ফিরে এসেছে তা দুর্দান্ত ছিল।'
তিনি আরও বলেন, 'মাহমুদউল্লাহ এবং মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করেছে। মুশফিক ভাই ভালো খেলেছেন এবং আমি আশা করি তিনি তার ফর্ম ধরে রাখবেন।'





সর্বশেষ ভিডিও
  • সংসদে হুইলচেয়ারে এলেন মির্জা আব্বাস
  • সংসদে হুইলচেয়ারে এলেন মির্জা আব্বাস
  • দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
  • জনপ্রিয় ভিডিও
  • জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
  • রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর । Deshbandhu TV
  • জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন
  • আরও দেখুন...


    © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দেশবন্ধু টেলিভিশন
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]
    Website: https://www.deshbandhu.tv, Developed by i2soft
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]