খেলা-ধুলা
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৩:২০ পিএম |  Count : 501

লিওনেল মেসি হংকং আসছেন শুনে বেশ আগ্রহ নিয়ে মাঠে গিয়েছিলেন মেসি-ভক্ত সমর্থকরা। কিন্তু তাদের আগ্রহে জল ঢেলে মেসিকে মাঠেই নামতে দেয়নি ইন্টার মায়ামি। এ নিয়ে ফুসে উঠেছিলেন হংকংয়ের সমর্থকরা। তারা দাবি তুলেছিলেন টিকিটের অর্থ ফেরতের। তাদের দাবি মেনে অর্ধেক অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।
ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। তারা স্বেচ্ছায় টিকিটের অর্ধেক অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এক্ষেত্রে শর্তও দিয়েছে তারা। যারা কেবলমাত্র যথাযথ জায়গা থেকে টিকিট কিনেছেন শুধু তারাই পাবেন অর্থ ফেরত।
মেসির খেলা উপলক্ষ্যে ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। এমনকি আর্জেন্টাইন মহাতারকাকে একনজর দেখতে ১১০ ডলার খরচ করে টিকিট কেটেছিলেন অনেকেই। গত ৪ ফ্রেব্রুয়ারির সেই ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু সবাইকে হতাশ করে মেসি সেদিন মাঠেই নামেননি।
এই ঘটনার আগুনে ঘি ঢেলে দেয় পরের ম্যাচেই মেসির মাঠে নামার কাহিনী। মায়ামির প্রাক্‌–মৌসুম প্রস্তুতির পরের ম্যাচে মেসি জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বদলি হিসেবে খেলতে নামার পর হংকং সরকার এর ব্যাখ্যা দাবি করে। চীন আবার এর মধ্যে টেনে আনে রাজনীতি।
বিষয়টি জটিল আকার ধারণ করলে মেসি সংবাদ সম্মেলনে এসে নিজের না খেলার কারণ ব্যাখ্যা করেন। ইনজুরি থাকায় মাঠে নামেননি দাবি করেছিলেন ইন্টার মায়ামি তারকা। দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। তাতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।





সর্বশেষ ভিডিও
  • জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়! টাইগারদের প্রধানমন্ত্রীর ভিডিও কল ও অভিনন্দন
  • অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত
  • জনপ্রিয় ভিডিও
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরও দেখুন...


    © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দেশবন্ধু টেলিভিশন
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]
    Website: https://www.deshbandhu.tv, Developed by i2soft
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]