অন্যান্য
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:২৪ পিএম |  Count : 41

ইতালির মিলানে প্রবাসী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি এবং ইসলামের আদর্শে জীবন পরিচালনার জন্য কাজ করছে ইকরা ইসলামিক একাডেমি। প্রতি সপ্তাহে শনি ও রোববার সকালে মিলানোর ভিয়া পাদোভা আরবি মসজিদে পরিচালনা করা হয় এই পাঠদান কর্মসূচি। পবিত্র কোরআন ও সুন্নাহর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহের জন্য মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে প্রতি বছর প্রদান করা হয় সরকার কতৃক প্রেরিত পাঠ্যপুস্তক। এটি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে দেওয়া হয়। পবিত্র কোরআন শিখতে পেরে শিক্ষার্থীরা তৃপ্ত। আর ইকরার কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রধান মাওলানা গাউসুর রহমান ও সিনিয়র শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম। বাংলাদেশি সংস্কৃতি ও ইসলামিক শিক্ষা প্রদান নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা। ইকরা একাডেমির শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা বুকে লালন করবে বাংলার ঐতিহ্য ও ইসলামিক মূল্যবোধ - এমনটি প্রত্যাশা সবার।



দেশবন্ধু টিভি//কবির








সর্বশেষ ভিডিও
  • জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়! টাইগারদের প্রধানমন্ত্রীর ভিডিও কল ও অভিনন্দন
  • অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত
  • জনপ্রিয় ভিডিও
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরও দেখুন...


    © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দেশবন্ধু টেলিভিশন
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]
    Website: https://www.deshbandhu.tv, Developed by i2soft
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]