আন্তর্জাতিক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৪৪ পিএম |  Count : 9

সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল–খেরেজি দুদিনের সরকারি সফরে আজ রাতে ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সোমবার (৩ আগস্ট) রাতে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাকে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠকে অংশ নেবেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী। পরে দুপুরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া বিকেলে ঢাকা ত্যাগের আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়টি। সূত্রের ভাষ্য, সৌদি প্রতিনিধিদলের গঠন থেকেই বোঝা যায়, রিয়াদ এ ইস্যুকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রতিনিধিদলে এ বিষয়টি সংশ্লিষ্ট একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র আরও জানায়, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে আসছে। এ সংক্রান্ত ব্যক্তিদের একটি তালিকাও ইতোমধ্যে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে সৌদি কর্তৃপক্ষ। বৈঠকে এ বিষয়ে অগ্রগতি এবং সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা হতে পারে।





সর্বশেষ ভিডিও
  • জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়! টাইগারদের প্রধানমন্ত্রীর ভিডিও কল ও অভিনন্দন
  • অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত
  • জনপ্রিয় ভিডিও
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরও দেখুন...


    © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দেশবন্ধু টেলিভিশন
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]
    Website: https://www.deshbandhu.tv, Developed by i2soft
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]