অপরাধ
প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৫:৫১ পিএম |  Count : 1753

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। মাতৃত্বকালীন ছুটি শেষে শোবিজে আবারও তিনি সরব। একের পর এক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এ নায়িকা। সম্প্রতি তিনি ‘ডোডুর গল্প’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার জানালেন নতুন আরও একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার খবর।
সিরিজটি নির্মাণ করবেন নির্মাতা অনম বিশ্বাস। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমণি। নায়িকা নিজেই এতে চুক্তিবদ্ধের খবর নিশ্চিত করেন। রোববার ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবিও প্রকাশ করেছেন পরী।
জানা গেছে, এতে পরীমণির বিপরীতে অভিনয় করবেন শ্যামল মাওলা। আরও থাকছেন, ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক।
সম্প্রতি পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু।





সর্বশেষ ভিডিও
  • জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়! টাইগারদের প্রধানমন্ত্রীর ভিডিও কল ও অভিনন্দন
  • অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত
  • জনপ্রিয় ভিডিও
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরও দেখুন...


    © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দেশবন্ধু টেলিভিশন
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]
    Website: https://www.deshbandhu.tv, Developed by i2soft
    সম্পাদকমণ্ডলীর সভাপতি: গোলাম মোস্তফা || সম্পাদক: ফারুক আহমেদ তালুকদার || ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফুল কবির আসিফ
    রাপা প্লাজা, রোড: ২৭ (পুরাতন), রোড: ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ
    ফোন: +৮৮-০২-৪১০২১৯১৭-৮, হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-২০৮০২৬, ই-মেইল : [email protected]